প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Sep 5, 2026
অসুস্থ শাকিলকে দেখতে গেলেন বোরহানউদ্দিন উপজেলা জামায়াত আমীর
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী মো. শাকিলের অসুস্থতার খোঁজ নিতে তার বাড়িতে গিয়ে তাকে দেখতে গেছেন বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের আমীর মো. মাকসুদুর রহমান।
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) সকালে ইউনিয়ন নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তিনি শাকিলের বাড়িতে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় শাকিলের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি।
পরিবার সূত্রে জানা যায়, শাকিলের ছয় মাসেরও কম বয়সী একটি ছেলে ও তিন বছরের কম বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। সম্প্রতি চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে রক্ত উৎপাদনকারী কোষগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় নতুন করে রক্ত তৈরি হচ্ছে না। এতে তার পরিবার চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে।
শাকিলের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন মো. মাকসুদুর রহমান। তিনি শাকিলের সুস্থতা ও পরিবারের ধৈর্য ও সামর্থ্যের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।